ACTIVE CLASSROOM ব্যবহারের আগে অনুগ্রহ করে শর্তাবলী পড়ে নাও
ACTIVE CLASSROOM (activeclassroom1.com) ব্যবহার করার মাধ্যমে তুমি নিচের শর্তাবলীতে সম্মত হচ্ছ। এই ওয়েবসাইট ব্যবহারের আগে সম্পূর্ণ শর্তাবলী মনোযোগ সহকারে পড়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।
একাউন্ট খোলার সময় প্রদত্ত সব তথ্য (নাম, ফোন নাম্বার) সঠিক হতে হবে। ভুল বা মিথ্যা তথ্য দিয়ে একাউন্ট খোলা হলে সেই একাউন্ট বাতিল করার অধিকার ACTIVE CLASSROOM সংরক্ষণ করে।
তোমার একাউন্টের পাসওয়ার্ড গোপন রাখার দায়িত্ব সম্পূর্ণভাবে তোমার। একাউন্টের মাধ্যমে ঘটা যেকোনো কার্যক্রমের জন্য একাউন্ট মালিক দায়ী থাকবে।
একবার কোনো কোর্স ক্রয় করলে, সেই কোর্সের ভিডিও লেকচার শুধুমাত্র নিজের ব্যবহারের জন্য — কোনো ভিডিও বা কনটেন্ট ডাউনলোড, পুনঃবিতরণ বা অন্য কারো সাথে শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
কোর্সের কনটেন্ট (ভিডিও, প্রশ্ন, গাইডলাইন) ACTIVE CLASSROOM ও এর শিক্ষকদের মেধাস্বত্ব সংরক্ষিত সম্পত্তি।
সব পেমেন্ট bKash ও Nagad এর মাধ্যমে গ্রহণ করা হয়। পেমেন্ট সম্পন্ন হওয়ার সাথে সাথে কোর্স স্বয়ংক্রিয়ভাবে আনলক হয়ে যায়। কোনো টেকনিক্যাল সমস্যার কারণে কোর্স আনলক না হলে অনুগ্রহ করে Transaction ID সহ আমাদের Support এ যোগাযোগ করো।
ওয়েবসাইটে কোনো প্রকার অসদাচরণ, স্প্যামিং, বা অন্য ব্যবহারকারীদের ক্ষতিসাধনের চেষ্টা করলে সেই একাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হতে পারে।
ACTIVE CLASSROOM যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। পরিবর্তিত শর্তাবলী এই পেজে প্রকাশিত হওয়ার সাথে সাথেই কার্যকর হবে।
Terms & Conditions সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদের Support পেজ থেকে যোগাযোগ করো।